দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির রায়পুর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে।
নিহতরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদরের বাসিন্দা আবদুল মজিদের পুত্র ট্রাক চালক দুলাল মিয়া (৩৪) ও ভোলা জেলার সদরের শিবপুর গ্রামের আয়ুব আলী পুত্র হেলপার মঞ্জুর আলম (২৫) ।
আজ সোমবার ভোররাতে এ দুঘর্টনাটি ঘটে। সকাল সারে ১০টায় গাড়ির প্রথম অংশ কেটে লাশ দুটি উদ্ধার করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ রইস উদ্দিন জানান, রায়পুর এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক দুলাল মিয়া ও হেলপার মঞ্জুর আলম ঘটনাস্থলে মারা যায়। সকাল সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। লাশ ও গাড়িটি পুলিশ হেফাজতে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ রইস উদ্দিন জানান, লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Comments
Post a Comment