chandina news
মুরাদনগরে মসজিদের জামায়াত প্রার্থীর পোষ্টার বিতরণে আপত্তি: সংঘর্ষে ২ যুবলীগ কর্মী আহত
নিজস্ব প্রতিবেদক || আপডেট: ৯:৫৪, ১৪ই মার্চ ২০১৪
সৈয়দ রাজিব আহম্মেদঃ মসজিদে জুম্মার নামাজ পড়ার সময় উপজেলা নির্বাচনে জামায়েত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষ্যে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানোসহ ওই প্রার্থীর পোষ্টার বিতরনে করার সময় আপত্তি করায় ২ যুবলীগ কর্মীকে মারধর করে আহত করা হয়েছে।
সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় দুই যুবলীগ কর্মীসহ লাঞ্চিত হয়েছে ৫ মুসল্লী। স্থানীয় গন্য মান্যদের হস্তক্ষেপে ও পুলিশ আসছে খবর শুনে পরিস্থিতি কিছুা নিয়ন্ত্রণ হলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যদর্শী ও মুসল্লীরা জানান, উপজেলার কাজিয়াতল বড়বাড়ি জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পড়ার পরে কাজিয়াতল গ্রামের জামায়েত নেতা মৃত কালা কাজির ছেলে রমিজ উদ্দিন, আবদুল খালেকের ছেলে সৌদি প্রবাসী ওয়াদুদ মল্লিক ওরফে দুলাল ও শরমাকান্দা মাদ্রাসার সহ সুপার জামায়েতের সহিংস আন্দোলনে অভিযুক্ত একাধিক মামলার জামিনে থাকা আসামি মাওলানা মনির হোসেনসহ তাদের সাঙ্গ পাঙ্গরা মসজিদের ভেতরে জামায়েত সমর্থিত প্রার্থীর পোষ্টার বিতরন করে মিছিলে অংশগ্রহণের জন্য মুসুল্লীদের দাওয়াত দেয়।
এ সময় মসজিদে উপস্থিত যুবলীগ কর্মী একই গ্রামের আবদুল মান্নানের ছেলে বিল্লাল হোসেন ও আবদুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন তাতে আপত্তি করে। এ অবস্থায় জামায়েত কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে হামলা করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, বলেন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments
Post a Comment