কুমিল্লার চান্দিনায় বাড়ি দখলকে কেন্দ্র করে প্রতি পরে হামলায় ৪ জন আহত হয়েছে। শনিবার দুপুরে বাতাঘাসী ইউনিয়নের বাতাঘাসী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের ইউনুছ মিঞার ছেলে সাইফুল ইসলাম (২০), ফয়েজ মিয়ার ছেলে শাহজাহান (২৬), হাবিবুল্লাহর স্ত্রী ফারজানা বেগম (২৪) এবং আলমগীর হোসেনের স্ত্রী নূরুন নাহার (৩৫)।
জানাযায়- উপজেলার বাতাঘাষী ইউনিয়নের বাতাঘাসী গ্রামে বাড়ি নিয়ে দুই পরে মধ্যে দীর্ঘ দিন যাবৎ মামলা হামলা চলছিল। পরবর্তীতে চান্দিনা থানা পুলিশ ওই বাড়িতে সকল প্রকার কাজ কর্মের উপর নিষেধাজ্ঞা জারি করার পরও প্রতি প বাড়িতে গৃহ নির্মান করার সময় অপর প বাঁধা সৃষ্টি করলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ফারজানা বেগম ও শাহজাহান অজ্ঞান হয়ে পরলে অপর দুই জন আহত সহ মোট চার জনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান আবদুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে মোঃ আলাউদ্দিন ও ছালাউদ্দিন এবং পার্শ্ববর্তী ছিদ্দিকুর রহমানের ছেলে ফরিদ উদ্দিন, সিরাজুল ইসলামের ছেলে ইকবাল হোসেন তাদের উপর এ হামলা চালায়।
এ ব্যাপারে আহতের পরিবারের প থেকে চান্দিনা থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়।

Comments
Post a Comment