হোমনা ও তিতাসে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থীর জয়
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) উপজেলায় তৃতীয় ধাপে সান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে তিতাসের ৫নং কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি, ভিটিকান্দি ইউনিয়নের খলিলাবাদ, জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি, সাতানী ইউনিয়নের কালিরবাজার উচ্চ বিদ্যালয়ে, কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর ও বিরামকান্দি, বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর কেন্দ্রে ক্ষমতাসীন দলের ক্যাডাররা কেন্দ্র দখল করা নিয়ে দাওয়া দিলে বিরুধীরা পাল্টা দাওয়া দেয়। এতে সাধারন ভোটারসহ পৃথকস্থানে মোট ১০-১২জন আহত হয়। ভোট কারচুপির ঘটনা প্রমানিত হওয়ায় কালাইগোবিন্দপুর কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।
অপরদিকে হোমনার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে, চান্দেরচর ইউনিয়নের চান্দের চর কেন্দ্রে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে তবে কোন বড় ধরনের সংর্ঘষের ঘটনা ঘটেনি। হোমনায় ৫০টি কেন্দ্র থেকে বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি থেকে মনোনীত প্রার্থী এ্যাড. আজিজুর রহমান মোল্লা মোটর সাইকেল প্রতীক নিয়ে ঊনচল্লিশ আটশ সাতত্রিশ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ সর্মথীত প্রার্থী রেহানা বেগম পেয়েছেন পচিশ হাজার সাতশ আষট্টি ভোট। অপরদিকে তিতাসে ৪৪টি কেন্দ্র থেকে বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলে ছত্রিশ হাজার আটশ বিয়াল্লিশ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাউদ্দিন সরকার তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আ’লীগ থেকে মনোনীত প্রার্থী মোঃ পারভেজ হোসেন সরকার পেয়েছেন বাইশ হাজার আটশ সাতান্ন ভোট।

Comments
Post a Comment