অগ্রণী
ব্যাংক লিমিটেড চান্দিনা শাখা কার্যালয় থেকে রবিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে
১২টায় ৫ লাখ ৪০ হাজার লুটে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় ব্যাংকে সিকিউরিটি’র
ব্যবস্থা ছিলনা বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকের কার্যালয়ে নিরাপত্তা
ব্যবস্থা’র এই বেহাল দশায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যাংকের
লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার অভাবে ভোগছেন গ্রাহকরা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মেসার্স তালেব হোসেন এর স্বত্তাধিকারী মো. আবু তাহের মুন্সী অভিযোগ করেন- তিনি মেঘনা পেট্রোলিয়াম লি. এর ডিলার। দীর্ঘদিন ধরেই ব্যাংকের মাধ্যমে ব্যবাসায়িক টাকার লেন দেন করেন। রোববার (৩০ মার্চ) দুপুরে তিনি নগদ ৫ লাখ ৯৫ হাজার ৮ শত ৯০ টাকা নিয়ে ডি.ডি করার জন্য অগ্রণী ব্যাংকের চান্দিনা বাজার শাখায় যান। এসময় ছোট কাপড়ের ব্যাগে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিল। বাকী টাকা তার হাতের মুঠোয় ছিল। ব্যাংকের ম্যানেজার এর সাথে ডিডি’র বিষয়ে আলাপ করলে তিনি প্রথমে ডিডি করতে অস্বীকার করলেও পরে সম্মতি দেন। এসময় তিনি একজন অফিসারের টেবিলের সামনে দাঁড়িয়ে ডিডি স্লিপ লিখছিলেন। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি এসে নিচে অনেক টাকা পড়ে আছে বলে তাকে জানান। এসময় নিচের দিকে তাকাতেই তার হাতের কাপড়ের ব্যাগে ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। আবু তাহের মুন্সী চিৎকার করলেও এসময় নিরাপত্তা কর্মী বা ব্যাংক কর্মকর্তাদের কেউ এগিয়ে আসেনি। পরে ছিনতাইকারীকে ধাওয়া করেও খুজে পাওয়া যায়নি।

লেখাটি পড়া হয়েছে ৯ বার

Comments
Post a Comment