Skip to main content

Posts

Showing posts from March, 2014

চান্দিনায় ভোট কেন্দ্রে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক     ||      আপডেট: ৪:৩৩, ৩১ই মার্চ ২০১৪ কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। সোমবার দুপুরে উপজেলার ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোরপুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি ও আওয়ামীলীগ সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। গুলিবিদ্ধরা হলেন- জোয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এর মা চন্দ্রবান বিবি (৮০), ধেরেরা গ্রামের সবুজুল হক এর ছেলে ছাত্রদল নেতা সুমন (২২), হামিদের ছেলে অজ্ঞাত (২২), জোরপুনি ভোট কেন্দ্রে যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা শাহজালাল গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা জানান, দুপুর ১২ টায় উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি ও এলডিপি সমর্থিত প্রার্থীদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ৩ জন গুলিবিদ্ধ ...

চান্দিনায় নির্বাচন বর্জন করলো মফিজ ভূইয়া ও তাহের

চান্দিনায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া (দোয়াত-কলম) ও ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক মো. আবু তাহের (টেলিফোন)। সোমবার নির্বাচন চলাকালীন সময়ে দুপুর সাড়ে ১২টায় পৃথক ভাবে ওই দুই প্রার্থী বিভিন্ন অনিয়ম ও কারচুপি’র অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া’র লিখিত অভিযোগের ভিত্তিতে এ তথ্য পাওয়া যায়। মফিজ উদ্দিন ভূইয়া লিখিত অভিযোগে জানান, উপজেলার ৭২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৫৩টি কেন্দ্র জোরপূর্বক দখল করে আওয়ামীলীগ ও এলডিপি সমর্থিত নেতাকর্মীরা। তিনি আরও অভিযোগ করেন, গণিপুর কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় তার অনেক নেতাকর্মীকে মারধর করা হয়। অপরদিকে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক মো. আবু তাহেরও নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন অভিযোগ অস্বীকার করে বলেন- ‘অবাধ-সুষ্ঠু-নিরপে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। বিএনপি ও এলডিপি ...

চান্দিনা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্যানেল বিজয়ী

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম তফসিলে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। উপজেলা কন্ট্রোল রুমে সহকারি রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন পৃথকভাবে ৭২টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে, ঘোষণার প্রস্তুতি চলছিল। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা তপন বকসী চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ১,৩১,০৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৯ দলীয় জোট সমর্থিত অপর প্রার্থী অধ্যাপক আবু তাহের টেলিফোন প্রতীকে ১৮,০২৮ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত অপর প্রার্থী মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া দোয়াত কলম প্রতীকে ১৬,৭৩৯ ভোট পেয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে নাজমূল আহসান মুজমদার রিপন ৩৫৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মোসলেহ উদ্দিন চশমা প্রতীকে ১,১৯,০৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলডিপি সমর্থিত শরীফুজ্জামান তালা প্রতীকে ২৬,৮১৪ ভোট, অপর প্রার্থী জামায়াত সমর্থিত মাও. মোশারফ হোসেন টিউবওয়েল প্রতীকে ১৭,৮৯৫ ভোট পেয়েছ...

কি করবেন? কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? কোনটা বেছে নিবেন? (মেগা পোস্ট অবশ্যই একবার দেখুন)

প্রযুক্তির অগ্রযাত্রার এই সময়ে বলা হচ্ছে, আগামীতে আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের বৃহৎ সেক্টর হবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বাংলাদেশের প্রায় ৩০ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের লক্ষাধিক তরুণ আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত। কিভাবে, কোথায় বা কোন মাধ্যমে কাজ করতে হবে এসব বিষয় বিবেচনা করে ফ্রিল্যান্সিংয়ে আসলে সফলতা অনেকটাই নিশ্চিত। এ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাক। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এ আসার আগেই যে বিষয় প্রথমেই করা উচিত তা হলো ফ্রিল্যান্সিং কি সেটা ভালোভাবে জানা। মূলত গতানুগতিক চাকরির বাইরে নিজের ইচ্ছেমত কাজ করার নামই ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। আর এই পেশায় যিনি জড়িত থাকেন তাকে ফ্রিল্যান্সার বলা হয়। একজন ফ্রিল্যান্সার কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবি হিসেবে নয়, কাজের ধরণ বা প্রকল্পের মেয়াদ অনুযায়ী স্বল্পকালীন কাজ করে থাকেন। এক্ষেত্...

চান্দিনা উপজেলা’র অভিভাবক নির্বাচিত করবে সোয়া ২ লাখ ভোটার

তুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম তফসিলে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন আজ। উপজেলার প্রায় সোয়া ২লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য চেয়ারম্যান তথা অভিভাবক এবং ২জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ১টি পৌরসভা ১৩টি ইউনিয়নের ৭২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহনের জন্য প্রিজাইডিং অফিসারসহ ১হাজার ৫৬০জন ও প্রায় ১ হাজার ৬শ জন আইন-শৃঙ্খলা সদস্য নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে ৭২জন প্রিজাইডিং অফিসার, ৪৯৬জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৯৯২জন পুলিং অফিসার নিয়োজিত আছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের লক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ১জন বিচারিক ম্যাজিষ্ট্রেট, ৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১১১জন  সেনা সদস্য, ৭২জন বিজিবি, ২প্লাটুন র‌্যাব, ৪৮১জন পুলিশ, ৮৬৪জন আনসার নিয়োগ করেছেন। অপরদিকে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ প্রার্থী থাকলেও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ নাজমূল আহসান মজুমদার রিপন নির্বাচন থেকে সরে দাড়ানোর কারণে মূলত চেয়ারম্যান পদে ৩ প্রার্থী আজ প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন আও...

চান্দিনা অগ্রণী ব্যাংক থেকে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই

অগ্রণী ব্যাংক লিমিটেড চান্দিনা শাখা কার্যালয় থেকে রবিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ৫ লাখ ৪০ হাজার লুটে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় ব্যাংকে সিকিউরিটি’র ব্যবস্থা ছিলনা বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা’র এই বেহাল দশায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার অভাবে ভোগছেন গ্রাহকরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মেসার্স তালেব হোসেন এর স্বত্তাধিকারী মো. আবু তাহের মুন্সী অভিযোগ করেন- তিনি মেঘনা পেট্রোলিয়াম লি. এর ডিলার। দীর্ঘদিন ধরেই ব্যাংকের মাধ্যমে ব্যবাসায়িক টাকার লেন দেন করেন। রোববার (৩০ মার্চ) দুপুরে তিনি নগদ ৫ লাখ ৯৫ হাজার ৮ শত ৯০ টাকা নিয়ে ডি.ডি করার জন্য অগ্রণী ব্যাংকের চান্দিনা বাজার শাখায় যান। এসময় ছোট কাপড়ের ব্যাগে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিল। বাকী টাকা তার হাতের মুঠোয় ছিল। ব্যাংকের ম্যানেজার এর সাথে ডিডি’র বিষয়ে আলাপ করলে তিনি প্রথমে ডিডি করতে অস্বীকার করলেও পরে সম্মতি দেন। এসময় তিনি একজন অফিসারের টেবিলের সামনে দাঁড়িয়ে ডিডি স্লিপ লিখছিলেন। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি এসে নিচে অনেক টাকা পড়ে আছে বলে তাকে জানান। এসময় ন...

চান্দিনায় বাড়ি নিয়ে সংঘর্ষে আহত ৪

কুমিল্লার চান্দিনায় বাড়ি দখলকে কেন্দ্র করে প্রতি পরে হামলায় ৪ জন আহত হয়েছে। শনিবার দুপুরে বাতাঘাসী ইউনিয়নের বাতাঘাসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের ইউনুছ মিঞার ছেলে সাইফুল ইসলাম (২০), ফয়েজ মিয়ার ছেলে শাহজাহান (২৬),  হাবিবুল্লাহর স্ত্রী ফারজানা বেগম (২৪) এবং আলমগীর হোসেনের স্ত্রী নূরুন নাহার (৩৫)। জানাযায়- উপজেলার বাতাঘাষী ইউনিয়নের বাতাঘাসী গ্রামে বাড়ি নিয়ে দুই পরে মধ্যে দীর্ঘ দিন যাবৎ  মামলা হামলা চলছিল। পরবর্তীতে চান্দিনা থানা পুলিশ ওই বাড়িতে সকল প্রকার কাজ  কর্মের উপর নিষেধাজ্ঞা জারি করার পরও প্রতি প বাড়িতে গৃহ নির্মান করার সময় অপর প বাঁধা সৃষ্টি করলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ফারজানা বেগম ও শাহজাহান অজ্ঞান  হয়ে  পরলে অপর দুই জন আহত সহ মোট চার জনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান আবদুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে মোঃ আলাউদ্দিন ও ছালাউদ্দিন এবং পার্শ্ববর্তী ছিদ্দিকুর রহমানের ছেলে ফরিদ উদ্দিন, সিরাজুল ইসলামের ছেলে ইকবাল হোসেন তাদের উপর এ হামলা চালায়। এ ব্যাপ...

3G ইন্টারনেটের মূল্য সাধারণ ভোক্তার সাধ্যের মধ্যে আনা হোক।

সবাইকে নতুন দিনের বিশুদ্ধ্বতার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা বিভিন্ন কাজে এখন ইন্টারনেটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশের সবজায়গায় এখনও 3G পৌঁছেনি আর ২জির ক্ষেত্রে বলা যায় বাংলাদেশের নিম্ন মানের ইন্টারনেট সেবার জন্য আমাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হয়।আবার 3G মূল্য বেশি হওয়ায় অনেকেই ৩জি সবসময় ব্যবহার করতে পারে না। আমরা Freelancing এবং অন্যান্য ব্যবসায়ীক কাজে ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইন্টারনেটে কাজের সময় যখন আপনার কাজের জন্য ওয়েব ব্রাউসারে পরবর্তী পেজটি লোড না হলে কোন কাজই করা যাবেনা। তখন এভাবে সময় অযথা অতিবাহিত করে অপচয় করা সত্যিই বিরক্তিকর। বিশ্ব উন্নত হচ্ছে। ইন্টারনেটে যোগাযোগের পরিমাণ যেমন বেড়েছে তেমনি বিভিন্ন কাজের জন্য তৈরী ওয়েব পেজও করা হয়েছে উন্নত। আবার এক্ষেত্রে বলা যায়- ইন্টারনেট ভিত্তিক কাজের পরিমাণ বেড়েছে বলে ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমাণ বেড়েছে। যদি যে কোন পেজ লোড হতে ১ মিনিটের জায়গায় প্রয়োজন হয় ১০ মিনিট, আর এভাবে ১ ঘণ্টার কাজ ১০ঘণ্টায়(example) করতে হয় তখন বলতে হয় এটা শুধু আমাদের মত সাধারণ মানুষের Productivity নষ্ট করা। ধীর গতির ইন্টারনেটের সা...

আবারও গ্রামীণফোনে ৫০০ MB 3G ডাটা নিন মাত্র ১০ টাকায় !!!

3G আসার পর থেকে সব অপারেটর ভাল প্রতিযোগিতা শুরু করে দিয়েছে নিজেদের এগিয়ে রাখতে।কিন্তু তা যে উলটো দিকে গ্রাহকদের নিয়ে যাবে তা কে জানত। তাই হইত 3G আসার পর ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা কমেছে।এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ যান। থ্রিজি চালুর পর দেশে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে! স্বল্প মূল্যে ইন্টারনেট ডাটা পাওয়ার দাবি আমাদের সবারই ছিল অনেক আগে থেকে।তবে 3G আসলে সবাই কম দামে 3G পাব এমন আশা করলেও শেষমেশ প্যাকেজ গুলোর দাম দেখে সবাই হতাশ।কিন্তু প্রথমদিকে গ্রামীণফোন এর অফার সবার মন কাড়লেও এইবার তা পারবে কিনা সেটা বলা মুশকিল।কেননা তাদের অফার বিশ্লেষণ করলে বুঝা যায় যে তারা বড়সড় প্ল্যান নিয়ে এই অফার গুলো দিচ্ছে।আপাত দৃষ্টিতে এই অফার আমাদের জন্য ভাল মনে হলেও মূলত এটা ওদের ব্যবসার একটা চাল ছাড়া আমার কাছে আর কিছুই নয়। প্রথমবার গ্রামীণফোন এ বন্ধ সিম এর জন্য ১ GB দিল ৯ টাকা দিয়ে।সেটা শেষ হতে না হতেই GP থেকে আমার ১ জিবি দিল কিন্তু এইবার আর ৯ টাকা না,২০ টাকা !! আর এইবার তা  কমে ৫০০MB তে নেমে গেল আর তার জন্য দিতে হবে ১০ টাকা !! বারবার লোভ দেখিয়ে তারা তাদের স্বার্থ হাসিল কর...
চান্দিনার বাড়েরায় মফিজ ভূইয়ার সমর্থকদের ধাওয়া; অফিস ভাঙচুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার বাড়েরা ইউনিয়নে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়ার সমর্থকদের ধাওয়া করে এলডিপি’র নেতা-কর্মীরা। এসময় তারা বাড়েরা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে। বাজার ও আশেপাশের এলাকার ব্যানার, পোস্টার ছিড়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকান-পাট বন্ধ করে দেয়। পরে মফিজ ভূইয়ার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে চান্দিনা থানার এস.আই মহিউদ্দিন ও এস.আই বিপুল এর নেতৃত্বে পুলিশের একটি টিম মোতায়েন করা হয়। পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এব্যাপারে চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
দেশকে ভাল না বাসলে সুনাগরীক হওয়া যায় না-সুবিদ আলী ভূঁইয়া এমপি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের এম.পি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, সন্ত্রাস ও দুর্ণীতিমুক্ত দেশ প্রতিষ্ঠায় সুনাগরীকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষকে ভাল না বাসলে সুনাগরীক হওয়া যায় না। তিনি আরো বলেন, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার ব্যাপক সাফল্য এনেছে। প্রতিটি নাগরীকের উচিত দেশের উন্নয়নমূলক কাজে সরকারকে সহযোগীতা করা। তিনি আজ শনিবার দাউদকান্দি উপজেলার জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় ও জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ২০ বছর পূর্তি পূণঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.পির সহধর্মীনী মাহমুদা ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক বিজয় লাল বসু, ময়মনসিংহ  কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ ইয়াছিন প্রধান, মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন , ক্যাপ্টেন লুৎফর রহমান হিমেল , অধ্যক্ষ শরীফুল  ইসলাম, উপাধ্যক্ষ শাহ আলম ভূইয়া,  মোঃ মীর মোশাররফ হোসেন,...
চান্দিনায় বাস চাপায় ১ মহিলার মৃত্যু চান্দিনায় বাস চাপায় ফাতেমা বেগম (৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে চালক সহ আরোও ৪ জন। শনিবার সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় ঢাকা থেকে ফেনী অভিমুখী দ্রুত গামী স্টার লাইন সার্ভিসের একটি বাস বিপরীত মুখী একটি সিএনজি অটো রিক্সাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। নিহত ফাতেমা বেগম জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের বাসিন্দা। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামূল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পর ঘাতক বাসটি পালিয়ে যায়। নিহতের স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় এবং সিএনজি অটো রিক্সার কর্তৃপ দূর্ঘটনা কবলিত সিএনজিটি নিয়ে যাওয়ায় আমরা কোন কিছুই পাইনি। আহতদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিতাসে শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লার তিতাসে দুর্লভদী গ্রামের মোঃ শহীদ মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৪ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১নং সাতানী ইউনিয়নের ঐতিহ্যবাহী গাবতলী মাদ্রাসা মাঠে গতকাল বিকালে উক্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতানী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী মা ট্রেডার্সের প্রোপাইটার এবং ইট ও বালু ব্যবসায়ী মোঃ মোজাফ্ফর হোসেন। দুর্লভদী গ্রামের মোঃ রমজান, মোঃ ছালাউদ্দিন ও ইলিয়াসের আয়োজনে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বারকাউনিয়া বারুদ গ্রুপ একাদশ এবং দুর্লভদী বুলেট গ্রুপ একাদশ। ১৪ ওভারের খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাত্র ১০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে  ১০৫ রান সংগ্রহ করেন বারকাউনিয়া বারুদ গ্রুপ একাদশ। ১০৬ রানের জয়ের লক্ষ নিয়ে খেলতে নেমে ১২ ওভার তিন বলে ১০২ রান করে দলের সবক’টি উইকেট হারায় দুর্লভদী বুলেট একাদশ। নাট্যকার অভিনেতা ও সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়ার ধারাভাষ্যে খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল কুদ্দুস সরকা...
কে হবেন উপজেলা চেয়ারম্যান ? নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম তফসীলের আওতায় আগামী ৩১ মার্চ সোমবার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৩টি ইউনিয়ন, ১টি দ্বিতীয় শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার ২লাখ ২১হাজার ২শত ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৬ শত ৩০জন, মহিলা ভোটার ১ লাখ ১২হজার ৬শত ৫৩ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। উপজেলার ৭২টি ভোটকেন্দ্রে অস্থায়ী ৪৫ ভোটক সহ মোট ৪শত ৯৬টি ভোটকে ভোট গ্রহণ সম্পন্ন হবে। ইতোমধ্যে নির্বাচন উপল্েয সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বচনের প্রার্থী, আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচন অনুষ্ঠানের ল্েয মতবিনিময় সভা করেছে প্রশাসন। উপজেলা নির্বাচন অফিসে এরই মধ্যে সকল নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। নির্বাচনকে সাম...
লাঞ্ছিত কুদ্দুস বয়াতী বিশিষ্ট পালাগায়ক আব্দুল কুদ্দুস বয়াতী কেন্দুয়ায় নিজ এলাকায় লাঞ্ছিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের সাউদপাড়া মোড়ে। এ ঘটনায় শুক্রবার বয়াতীর স্ত্রী পাপিয়া কুদ্দুস বীণা বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।   বীণা তার অভিযোগে উল্লেখ করেন, পৌর শহরের কমলপুর মহল্লার বাসিন্দা ফল বিক্রেতা জানু মিয়া তার স্বামীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জানু মিয়া সাউদপাড়া মোড়ে জনসমক্ষে তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনার বিচার দাবি করে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।   এ বিষয়ে কুদ্দুস বয়াতী বলেন, ‘আমার কাছে চাঁদা দাবি করে প্রকাশ্যে রাস্তায় আমাকে অপমান-অপদস্ত করেছে। আমি এর বিচার চাই।’   অভিযোগ অস্বীকার করে জানু মিয়া বলেন, ‘আমি কেনো চাঁদা দাবি করিনি। আমি কুদ্দুস বয়াতীর স্ত্রী পাপিয়া কুদ্দুস বীণার কাছে জমি বিক্রির টাকা পাব। ওই টাকা চাইতে গেলে কুদ্দুস বয়াতী উত্তেজিত কণ্ঠে আমাকে অশালীন ভাষায় গালাগাল শুরু করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। আমিও এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’   ...
বৈষম্য আর লোভ: কুমিল্লায় নারী মাদক পাচারকারী বাড়ছে !!!!!! বাংলানিউজ : [ সোমবার , ১ ৩ ফেব্রুয়ারি ২০১ ২ ] কুমিল্লা সীমান্তে মাদক চোরাচালানির সঙ্গে আশঙ্কাজনক হারে যুক্ত হচ্ছে নারীরা । মজুরি বৈষম্যের কারণে হতাশা , কর্মসংস্থানের অভাব এবং বেশি অর্থের লোভে দরিদ্র নারীরা এ পেশায় জড়িয়ে যাচ্ছে । .. ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত পথে বাংলাদেশে আসে । আর এ মাদক চোরাচালানে ব্যবহার করা হচ্ছে অসহায় ও দরিদ্র নারীদের । এদিকে , সংশ্লিষ্ট এলাকার থানাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ না থাকায় নারী মাদক পাচারকারীদের সব সময় আটক করা সম্ভব হচ্ছে না । পুরুষের পাশাপাশি নারীরা সমান কাজ করলেও মজুরিতে রয়েছে বৈষম্য । মাটি কাটা , পাথর ভাঙা , বোঝা বহন করা , নির্মাণ বা   ইটভাটার কাজে একজন পুরুষের তুলনায় নারীর দৈনিক পারিশ্রমিক অর্ধেকেরও কম । একজন পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি আড়াইশ থেকে তিনশ টাকা হলেও সমপরিমাণ শ্রম দিয়ে নারী শ্রমিক পায় ১০০ থেকে ১২০ টাকা । কোনো মিল ফ্যাক্টর...