চান্দিনা রেদোয়ান কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হলো রাজনীতিক জনসভায়
চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সোমবার বিকেলে (২৪ মার্চ) কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নির্বাচনী আচরণ বিধিকে ফাঁকি দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর নামে রাজনীতিক সভা করা হয়েছে বলে রাজনীতিক মহলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি ড. রেদোয়ান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সভাপতি কর্ণেল অব. ড. অলি আহমদ বীর বিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় অতিথিরা চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে কথা বলেছেন। এমনকি এলডিপি’র প্রর্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে ১৯ দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন। নির্বাচনী আচরণ বিধিকে ফাঁকি দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠান জনসভায় রূপ নেয়। দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে ওই অনুষ্ঠানে যোগদেন। এ উপল্েয বিশাল মঞ্চ তৈরী করা হয়। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার এলডিপি নেতা-কর্মী এতে উপস্থিত ছিলেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া অভিযোগ করেন- ‘কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে রাজনীতিক জনসভা করা হয়েছে। বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে উপজেলার মোকামবাড়ী, বাড়েরা, মহিচাইল, মাধাইয়া ও কুটুম্বপুর এলাকায় যেসকল জনসভা করেছেন তা সম্পূর্ণ নির্বাচনী আইন পরিপন্থী। নির্বাচন চলাকালে কোন জনসভা হতে পারে না-এটি আচরণ বিধি লঙ্ঘন।’ তিনি আরও অভিযোগ করেন- ‘মূলত এটি সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল, রেদোয়ান পলিসি করে তার এলডিপির প্রার্থীদের এই সুযোগে পরিচয় করিয়ে রাজনীতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে। যাদের পরিচয় করিয়েছে তারা সবাই এলডিপি’র প্রার্থী। ১৯ দলীয় জোটের কোন শরীক দলের প্রার্থী ওই প্যানেলে নেই। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি খোরশেদ আলম ১৮ দলের শরীক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চেয়ারম্যান পদে আমাকে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী আনোয়ারা জামানকে প্রার্থী হিসেবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন। আমরা ঐক্যবদ্ধভাবে এখনও মাঠে কাজ করছি।’
এ ব্যাপারে কুমিল্লা জেলা নির্বাচন অফিসার মো. রাসেদুল ইসলাম জানান, কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান করতে পারে। কিন্তু মঞ্চ করে, মিছিল করে, জনসভার মাধ্যমে প্রার্থী ঘোষণা দিয়ে থাকলে তা আচরণ

Comments
Post a Comment