চান্দিনায় তপন বক্সীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপন
চান্দিনা
উপজেলা নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের ঐক্যের ঘোষণা দিয়েছে আওয়ামীলীগ।
প্রতীক বরাদ্দের পর দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৫ মার্চ)
সন্ধ্যায় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা চেয়ারম্যান পদে
বর্ষিয়াণ রাজনীতিক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তপন বক্সীকে সমর্থন
দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমূল
আহসান মজুমদার রিপন। এসময় উজ্জীবিত নেতাকর্মীরা ‘রিপন-তপন ভাই ভাই; আনারস
মার্কায় ভোট চাই’ বলে স্লোগানে কলেজ ক্যাম্পাস মুখর করে তোলেন।
আওয়ামীলীগ সূত্রে জানাগেছে, ঐক্যের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম সরকার। এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে ঐক্যের পেছনে কাজ করেছেন আওয়ামীলীগ নেতা শাহজাদা মিয়া খোকা, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাজনিন আক্তার, যুবলীগের কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিথ ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাষ্টার, কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম কমিশনার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন মোসলেম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা চৌধুরী, আওয়ামীলীগ নেতা মো. নাঈমূল হক, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, আবুল বাশার প্রমুখ।

Comments
Post a Comment