তিতাসে শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে দুর্লভদী গ্রামের মোঃ শহীদ মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৪ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১নং সাতানী ইউনিয়নের ঐতিহ্যবাহী গাবতলী মাদ্রাসা মাঠে গতকাল বিকালে উক্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতানী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী মা ট্রেডার্সের প্রোপাইটার এবং ইট ও বালু ব্যবসায়ী মোঃ মোজাফ্ফর হোসেন।
দুর্লভদী গ্রামের মোঃ রমজান, মোঃ ছালাউদ্দিন ও ইলিয়াসের আয়োজনে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বারকাউনিয়া বারুদ গ্রুপ একাদশ এবং দুর্লভদী বুলেট গ্রুপ একাদশ।
১৪ ওভারের খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাত্র ১০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেন বারকাউনিয়া বারুদ গ্রুপ একাদশ। ১০৬ রানের জয়ের লক্ষ নিয়ে খেলতে নেমে ১২ ওভার তিন বলে ১০২ রান করে দলের সবক’টি উইকেট হারায় দুর্লভদী বুলেট একাদশ। নাট্যকার অভিনেতা ও সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়ার ধারাভাষ্যে খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল কুদ্দুস সরকার এবং শ্রী বাদল কুমার রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ আশিকুর রহমান আশিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক, সমাজ সেবক মোঃ কামাল মিয়া, সোদী প্রবাসী মোঃ জুয়েল মোল্লা, মোঃ ইরন মোল্লা, তরুন সমাজ সেবক মোঃ সম্পদ মিয়া, মোঃ সানি মিয়া প্রমুখ।

Comments
Post a Comment