Chandina news
হোমনা ও তিতাসে নির্বাচন কাল
নিজস্ব প্রতিবেদক || আপডেট: ৯:৫৩, ১৪ই মার্চ ২০১৪

এমএ কাশেম ভূঁইয়াঃ
কুমিল্লা-২ আসনের হোমনা ও তিতাস উপজেলায় কাল শনিবার উপজেলা পরিষদ নির্বাচন
অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যার আগেই ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনের
সরঞ্জামাদি পৌঁছে গেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসন সকল
প্রস্তুতি গ্রহণ করেছেন।
হোমনায় ত্রিমুখী লড়াই হবার আশঙ্কা থাকলেও আ’লীগের সমর্থিত প্রার্থী ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে গুঞ্জন বেশে বেড়াচ্ছে যদিও স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এখানকার ৫০টি কেন্দ্রে এক লাখ বত্রিশ হাজার দুইশ’ উনত্রিশ জন ভোটার ভোট দিবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৬৭,০৩৫।
আর তিতাসে ৪৫টি কেন্দ্রে ভোট দিবেন এক লাখ সতের হাজার নয়শ’ বাষট্টি জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে সাতান্ন হাজার ঊননব্বই জন। এখানে মূল লড়াই হবে জোট-মহাজোট প্রার্থীর মধ্যে। নির্বাচন দলীয়ভাবে না হলেও জোটÑমহাজোটের পক্ষ থেকে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়েছে। ফলে এ স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক নির্বাচনে রূপ নিয়েছে। এদিকে নির্বাচনী নিরাপত্তায় নিয়মিত বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মাঠে রয়েছে। তারা টহল দিচ্ছ্ েসর্বত্র। কে কোথায় জয়ের হাসি হাসবেন সেটাই এখন দেখার জন্য অপেক্ষায় আছে সবাই।

Comments
Post a Comment