অধ্যাপক আবু তাহেরকেই সমর্থন দিলো কেন্দ্রীয় বিএনপি
সকল জল্পনা-কল্পনার ইতি টেনে চান্দিনা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লিবারেল ডেমেক্রেটিক পার্টি (এলডিপি)’র মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তাহের কে সমর্থন দিলো কেন্দ্রীয় বিএনপি। সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত একটি চিঠির মাধ্যমে তা স্পষ্ট হলো।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা ওই চিঠিতে উল্লেখ করা হয়- ‘আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচনে এলডিপি’র সমর্থিত প্রার্থী অধ্যাপক আবু তাহেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প থেকে সমর্থন প্রদান করা হলো। দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে উক্ত প্রার্থীর পে একনিষ্ঠভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি।’
এদিকে এই চিঠির পর নয়া মোড় নিয়েছে চান্দিনা উপজেলা বিএনপি’তে। শুরু হয়েছে নির্বাচন নিয়ে নতুন হিসাব নিকাশ।
অপরদিকে গত ১৪ মার্চ (শুক্রবার) ড. রেদোয়ান আহমেদ এর চান্দিনাস্থ বাস ভবন ‘মনিহার’ এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনকে মনগড়া বলে দাবি করেছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি খোরশেদ আলম। কিন্তুএ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত ওই চিঠির মাধ্যমে সংবাদ সম্মেলনে ড. রেদোয়ানের দাবি সঠিক ছিলো বলে প্রমাণ হলো।

Comments
Post a Comment