“ইমেইল মার্কেটিং” হল ইমেইল আদান-প্রদান এর মাধ্যমে কোন পণ্য বা সেবার বিপণন ব্যবস্থা । তারমানে, ইমেইল মার্কেটিং বা সরাসরি বিপণন ব্যবস্থা হল মার্কেটিং-এর এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সরাসরি কাস্টমারের ইমেইলে কোন কোম্পানির পণ্য বা সেবার বিবরণসহ পণ্য সম্পর্কিত অন্যান্য তথ্যাবলী প্রেরণ করা। যার ফলে কোম্পানির একদিকে যেমন বাড়ছে বিক্রয়ের পরিমাণ, তেমনি সম্প্রসারিত হচ্ছে তাদের সুনাম ও খ্যাতি। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও দিন দিন বাড়ছে ইমেইল মার্কেটিং-এর কাজ। মার্কেটপ্লেসগুলোর তথ্যানুযায়ী, ইমেইল মার্কেটিং এ একজন ফ্রিলান্সার মাসে আয় করছে লাখ টাকাও বেশী। আর তাই আপনার ক্যারিয়ার হিসাবে “ইমেইল মার্কেটিং” হতে পারে Best Choice । কাদের জন্য “ইমেইল মার্কেটিং” জানা জরুরী অনেকের ধারণা শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে আয় কিংবা অনলাইনে আয়ের জন্যই “ইমেইল মার্কেটিং” জানা দরকার। আসলে ধারনাটি একদমই ভুল। এসব ছাড়াও আরো অনেক কাজের জন্য “ইমেইল মার্কেটিং” জ্ঞান থাকাটা খুব জরূরী। কারন, অল্পসময়ে বেশী প্রচারের একমাত্র মাধ্যম হল “ইমেইল মার্কেটিং” । ১। আপনি কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানে...