চান্দিনায় বাস চাপায় ১ মহিলার মৃত্যু
চান্দিনায় বাস চাপায় ফাতেমা বেগম (৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে চালক সহ আরোও ৪ জন।
শনিবার সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় ঢাকা থেকে ফেনী অভিমুখী দ্রুত গামী স্টার লাইন সার্ভিসের একটি বাস বিপরীত মুখী একটি সিএনজি অটো রিক্সাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। নিহত ফাতেমা বেগম জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামূল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পর ঘাতক বাসটি পালিয়ে যায়। নিহতের স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় এবং সিএনজি অটো রিক্সার কর্তৃপ দূর্ঘটনা কবলিত সিএনজিটি নিয়ে যাওয়ায় আমরা কোন কিছুই পাইনি। আহতদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments
Post a Comment