নিজস্ব প্রতিবেদক || আপডেট: ৪:৩৩, ৩১ই মার্চ ২০১৪
কুমিল্লার
চান্দিনায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি ভোট কেন্দ্রে
সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।
সোমবার দুপুরে উপজেলার ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোরপুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি ও আওয়ামীলীগ সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
গুলিবিদ্ধরা হলেন- জোয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এর মা চন্দ্রবান বিবি (৮০), ধেরেরা গ্রামের সবুজুল হক এর ছেলে ছাত্রদল নেতা সুমন (২২), হামিদের ছেলে অজ্ঞাত (২২), জোরপুনি ভোট কেন্দ্রে যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা শাহজালাল গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা জানান, দুপুর ১২ টায় উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি ও এলডিপি সমর্থিত প্রার্থীদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ৩ জন গুলিবিদ্ধ সহ আরও ৭ জন হয়।
জোরপুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপর সংঘর্ষের ঘটনায় ২ জন গুলিবিদ্ধ সহ ৬ জন গুরুতর আহত হয়।
এর আগে সোমবার ভোরে বাড়েরা ইউনিয়নের দোবাড়ীয়া গ্রামে বিএনপি নেতা মনির ভূইয়া’র বাড়ি-ঘর ভাংচুর করে দু®কৃতকারীরা। এসময় তাকে না পেয়ে ককটেল বিষ্ফোরণে ঘটালে দোবাড়িয়া গ্রামের মৃত আশকর আলীর ছেলে বিএনপি কর্মী মনিরুল ইসলাম (৩৫) মধু মিয়ার ছেলে ইব্রাহীম (২২), আছমত আলী’র ছেলে জসিম (২৬) সহ ৪ জন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন চার্জ গোলাম মোর্সেদ জানান, কয়েকটি কেন্দ্রে বিছিন্ন ঘটনা ঘটেছে। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমার জানা নেই।

Comments
Post a Comment