Skip to main content

চান্দিনায় ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান ড. রেদোয়ানের


১৯দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। শনিবার (৫ এপ্রিল) বিকেলে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে ৫৩ জন নেতাকর্মী এলডিপিতে যোগদান করেন।

ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘সারা দেশের ন্যায় চান্দিনায় স্বৈর শাসন শুরু করেছে আওয়ামীলীগ। তারা একের পর এক জবর-দখল ও সহিংসতা করে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। তবে এই চান্দিনাতে যদি ১৯ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকত তাহলে আওয়ামীলীগ কোন সহিংসতা সৃষ্টি করার সাহস করত না। জোটের সকল দল ও সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হলে তাদের যে কোন সহিংসতা প্রতিরোধ করা সম্ভব’। তিনি এসময় উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ধরে বলেন- ‘চান্দিনা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এরকম নির্বাচন কখনো দেখিনি।’
তিনি আপে করে বলেন-‘১৯ দলীয় জোট গঠন করা হয়েছে। জোট নেত্রী বেগম খালেদা জিয়া’র পাশে বসে আমি মিটিং করতে পারি। কিন্তু চান্দিনার বিএনপি নেতারা আমাকে বা আমার নেতাকর্মীদের নিয়ে একত্রে মিটিং করতে পারেনা।’

যোগদান অনুষ্ঠানে মাইজখার ইউনিয়নের আবদুস সাত্তার মেম্বার, আঃ আজিজ প্রধান মান্নান, মোঃ মোস্তফা কামাল, হযরত আলী, নজরুল ইসলাম নজির ভাই, সুলতান আহমেদ প্রধান, রফিকুল ইসলাম, আলী ভাই, মেনতু মিয়া প্রধান, আঃ রহিম, আঃ রহমান, কাইয়ুম, সন্দুর আলী সহ ৫৩ বিএনপি নেতাকর্মী ড. রেদোয়ান আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে এলডিপিতে যোগদান করেন।

উপজেলার মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ.কে.এম শামছুল হক চেয়ারম্যান, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্য আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চেয়ারম্যান, চান্দিনা পৌর এলডিপি ভারপ্রাপ্ত সভাপতি সেলিমুজ্জামান, সহ-সভাপতি হাজী মোসলেম, উপাধ্য মনিরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, এলডিপি নেতা জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, পৌর সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, গণতান্ত্রিক ছাত্রদল উপজেলা সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর আহবায়ক গিয়াস উদ্দিন, আর.এ কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বাবু প্রমূখ।
 
​এক শিক্ষার্থীর পকেট থেকে ১৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
শনিবার নগরীর বিবির হাট এলাকার রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মামুন হোসেনের পকেট থেকে এসব খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার ক্লাস করার সময় মামুনের পকেট তল্লাশি করে ১৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে পাঁচলাইশ থানাকে খবর দিলে তারা জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে এসব খোসা চানমারী এলাকা থেকে কুড়িয়ে পেয়েছে বলে জানায়।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ উমর ফারুক জানান, গুলি ছিল পুলিশের ফায়ারিং ক্যাম্পের। চানমারী মাঠ থেকে ওই শিক্ষার্থী গুলির খোসাগুলো কুড়িয়ে নেয়।
- See more at: http://news.zoombangla.com/crime-corruption/2014-04-05-17-09-59-44-3579#sthash.LTVyktAU.Yoqxhz64.dpuf

Comments

Popular posts from this blog

চান্দিনা উপজেলা’র অভিভাবক নির্বাচিত করবে সোয়া ২ লাখ ভোটার

তুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম তফসিলে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন আজ। উপজেলার প্রায় সোয়া ২লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য চেয়ারম্যান তথা অভিভাবক এবং ২জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ১টি পৌরসভা ১৩টি ইউনিয়নের ৭২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহনের জন্য প্রিজাইডিং অফিসারসহ ১হাজার ৫৬০জন ও প্রায় ১ হাজার ৬শ জন আইন-শৃঙ্খলা সদস্য নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে ৭২জন প্রিজাইডিং অফিসার, ৪৯৬জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৯৯২জন পুলিং অফিসার নিয়োজিত আছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের লক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ১জন বিচারিক ম্যাজিষ্ট্রেট, ৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১১১জন  সেনা সদস্য, ৭২জন বিজিবি, ২প্লাটুন র‌্যাব, ৪৮১জন পুলিশ, ৮৬৪জন আনসার নিয়োগ করেছেন। অপরদিকে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ প্রার্থী থাকলেও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ নাজমূল আহসান মজুমদার রিপন নির্বাচন থেকে সরে দাড়ানোর কারণে মূলত চেয়ারম্যান পদে ৩ প্রার্থী আজ প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন আও...

চান্দিনা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্যানেল বিজয়ী

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম তফসিলে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। উপজেলা কন্ট্রোল রুমে সহকারি রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন পৃথকভাবে ৭২টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে, ঘোষণার প্রস্তুতি চলছিল। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা তপন বকসী চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ১,৩১,০৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৯ দলীয় জোট সমর্থিত অপর প্রার্থী অধ্যাপক আবু তাহের টেলিফোন প্রতীকে ১৮,০২৮ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত অপর প্রার্থী মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া দোয়াত কলম প্রতীকে ১৬,৭৩৯ ভোট পেয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে নাজমূল আহসান মুজমদার রিপন ৩৫৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মোসলেহ উদ্দিন চশমা প্রতীকে ১,১৯,০৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলডিপি সমর্থিত শরীফুজ্জামান তালা প্রতীকে ২৬,৮১৪ ভোট, অপর প্রার্থী জামায়াত সমর্থিত মাও. মোশারফ হোসেন টিউবওয়েল প্রতীকে ১৭,৮৯৫ ভোট পেয়েছ...

ইন্টারনেটে যশোরের কয়েক শ’ নারী পুরুষের অন্তরঙ্গ ভিডিও ফাঁস,লজ্জায় ঘরে অন্তরীন ভুক্তভোগীরা

যশোরে সাইবার ক্রাইম বাড়ছে। শিকার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। সম্প্রতি জেলার সদর উপজেলার সূতীঘাটা কুয়াদা এলাকায় এ রকম বেশ কয়েকটি সাইবার সেন্টার থেকে কয়েক শ’ তরুণ-তরুণীর বিকৃত ছবি ও ভিডিও উদ্ধার করার পর ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এদিকে সাইবার ক্রাইমের শিকার তরুণ-তরুণী ও গৃহবধূরা লোকলজ্জার ভয়ে এখন ঘরে অন্তরীণ। বন্ধ হয়ে গেছে অনেকের লেখাপড়া। কেউ কেউ লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। অপরদিকে এই অপরাধের সঙ্গে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনমুখর হয়ে উঠেছে এলাকার অভিভাবক ও ক্ষতিগ্রস্তদের স্বজনরা। মিছিল-মিটিংয়ের পাশাপাশি চলছে মানববন্ধন আর বিক্ষোভ প্রদর্শন। এসব ঘটনায় থানা পুলিশ হলেও অজ্ঞাত কারণে এখনও জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। যশোর শহর ও শহরতলীতে ব্যাঙের ছাতার মতো সাইবার ক্যাফে গড়ে উঠেছে। সামান্য পুঁজিতে এ ব্যবসা করা যায় বলে এর প্রসারতা দিন দিন বাড়ছে। ছোট্ট একটি ঘর, একটি কম্পিউটার বা ল্যাপটপ আর একটি ইন্টারনেটের লাইন থাকলেই এ ব্যবসা শুরু করা যায়। ফলে দিন দিন বেকার সমস্যার সমাধানে যুবকরা এই ব্যবসার প্রতি বেশি ...